1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দেশের উদ্দেশে লন্ডন ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড

দেশের উদ্দেশে লন্ডন ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

  • আপডেট করা হয়েছে শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

ডিবিসি জার্নাল ডেস্ক : চার দিনের যুক্তরাজ্য সফর শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের উদ্দেশে লন্ডন ত্যাগ করেছেন। বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তিনি হিথরো বিমানবন্দর ছাড়েন।

সফরে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন এবং একান্ত বৈঠকে বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এছাড়াও কমনওয়েলথ মহাসচিব, ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী, নিরাপত্তা উপদেষ্টা, হাউস অব কমন্সের স্পিকারসহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে তার বৈঠক হয়।

বিশেষভাবে উল্লেখযোগ্য, শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্র জানায়, উভয়ে আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে সম্মত হয়েছেন, যা সংস্কার ও গণহত্যার বিচারের অগ্রগতির ওপর নির্ভর করবে।

সফরের অংশ হিসেবে ইউনূস বাংলাদেশ নৌবাহিনীর জন্য কেনা জরিপ জাহাজ নিয়ে ব্রিফিং গ্রহণ করেন এবং লন্ডনে শিক্ষার্থীদের সঙ্গে একটি ইন্টারেক্টিভ সেশনেও অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST