1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
কাভার্ড ভ্যানে পিষ্ট হয়ে মা-মেয়েসহ নিহত ৩, আহত ১ - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড

কাভার্ড ভ্যানে পিষ্ট হয়ে মা-মেয়েসহ নিহত ৩, আহত ১

  • আপডেট করা হয়েছে বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : পাবনার ঈশ্বরদীতে লিচু কেনার সময় কাভার্ড ভ্যানে পিষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বুধবার (১১ জুন) সকাল ৭টার দিকে ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ঈশ্বরদী উপজেলার মুন্নার মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী এলাকার মৃত আবেদ আলীর ছেলে লিচু বিক্রেতা আনিসুর রহমান, নাটোর সদর উপজেলার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের স্ত্রী সুবর্ণা খাতুন এবং তাদের মেয়ে।
গুরুতর আহত অবস্থায় ওই বিজিবি সদস্যকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কুষ্টিয়ায় শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি নাটোরে ফেরার পথে মুন্নার মোড়ে লিচু কেনার জন্য মহাসড়কের পাশে দাঁড়ান ওই পরিবার। এ সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং একজন আহত হন।

রূপপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. মাজেদুল ইসলাম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।”

পাকশি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মুশফিকুর রহমান জানান, “ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং একজন চিকিৎসাধীন আছেন। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST