1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রংপুরে জিএম কাদেরের বাড়িতে হামলা, মামলা দায়ের - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ

রংপুরে জিএম কাদেরের বাড়িতে হামলা, মামলা দায়ের

  • আপডেট করা হয়েছে শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের পৈতৃক বাসভবনে হামলার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। এতে সরাসরি ২২ জনকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। মামলায় ছাত্র সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে।

গতকাল (৩০ মে) রাত ১১টার দিকে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ আলী রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। তার অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় রংপুর নগরীর সেনপাড়ায় জিএম কাদেরের বাসভবন ‘স্কাইভিউ’-তে সন্ত্রাসীরা হামলা চালায়। হামলাকারীরা কাটা রাইফেল, ককটেলসহ দেশীয় অস্ত্র নিয়ে উপস্থিত হয়ে কাদেরের কক্ষ লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে, জানালার কাচ ভেঙে দেয় এবং মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় গুলিবর্ষণের ঘটনাও ঘটে বলে দাবি করেন তিনি।
আরিফ আলীর অভিযোগ, হামলাটি পরিকল্পিত এবং জিএম কাদেরকে হত্যার উদ্দেশ্যে চালানো হয়েছিল। তিনি আরও জানান, তারা থানায় মামলা করতে গেলে ওসি আতাউর রহমান দীর্ঘ সময় বসিয়ে রাখেন এবং প্রথমে মামলা নিতে অস্বীকৃতি জানান। পরে আদালতের পরামর্শ দেন। এরপর ব্যাপক চাপে ও আলোচনা শেষে মামলা রেকর্ড করা হয়।
মামলায় রংপুর মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, বহিষ্কৃত মুখপাত্র নাহিদ হাসান খন্দকারসহ উল্লেখযোগ্য কয়েকজন নেতার নাম রয়েছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বিএনপি এবং তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরও এজাহারে আসামি করা হয়েছে।
ওসি আতাউর রহমান বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি, সেটি গ্রহণ করে নিয়ম অনুযায়ী তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনীয় তথ্য যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার প্রতিবাদে শনিবার (৩১ মে) বিকেলে রংপুরে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে জাতীয় ছাত্র সমাজ। সংগঠনটির দাবি, হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এবং এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST