1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
জয়পুরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা

জয়পুরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

  • আপডেট করা হয়েছে বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটে দিনে দুপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিপ্লব আহম্মেদ পিয়াল (৩০) নামের ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তার বাড়ি জয়পুরহাট শহরের ইসলামনগর এলাকায় নিজ বাসার সামনে ছুরিকাঘাতের স্বীকার হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত পিয়াল জয়পুরহাট শহর শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি ইসলামনগরের মোহাম্মদ বাচ্চু মিয়ার ছেলে।

স্বজনদের অভিযোগ, স্থানীয় সোহেল, রোমেল, শিহাব এবং রাজ্জাক নামের কয়েকজন ব্যক্তি এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত। নিহত পিয়াল তাদের এই কর্মকাণ্ডে বাধা দেওয়ায় পূর্বেও একাধিকবার হামলার শিকার হন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিহতের পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা সুষ্ঠু বিচার দাবি করেছে। জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST