1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
২৪ ঘণ্টায় হামে আরও ১২ শিশুর মৃত্যু, শনাক্ত ৫৪ জন - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড ফেনীতে বিএনপির তিন হেভিওয়েট নেত্রী সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী মান্দায় অবৈধভাবে তেল মজুত ও নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সাঁথিয়ায় কৃষকের ফসল নষ্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগ রাজশাহীতে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা ২৪ ঘণ্টায় হামে আরও ১২ শিশুর মৃত্যু, শনাক্ত ৫৪ জন রাজশাহীতে ভুয়া পরিচয়ে জ্বালানি তেল নিতে এসে যুবকের ১০ হাজার টাকা জরিমানা সহ ৬ মাসের কারাদণ্ড

২৪ ঘণ্টায় হামে আরও ১২ শিশুর মৃত্যু, শনাক্ত ৫৪ জন

  • আপডেট করা হয়েছে রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ও এ রোগের উপসর্গ নিয়ে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর ১০ জন উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে নতুন করে ৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

শনিবার (৪ এপ্রিল) সকাল ৮টা থেকে রোববার (৫ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান প্রকাশ করা হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম বা হাম-সদৃশ উপসর্গ নিয়ে ৯৮৪ জন হাসপাতালে আসে। এর মধ্যে ৬৫৪ জনকে ভর্তি করা হয়েছে।
ঢাকার হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি ২৬৯ জন রোগী ভর্তি হয়েছেন। অন্যদিকে রংপুরে ভর্তি হয়েছেন ১১ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকায় একজন এবং জেলার মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১১৩ শিশু।
বিভাগভিত্তিক হিসাবে হামের উপসর্গে সবচেয়ে বেশি ৫৮ জনের মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে। এর পরেই রয়েছে ঢাকা বিভাগ, যেখানে মারা গেছে ৪৫ জন।
রাজশাহী বিভাগীয় তথ্য
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার না করা হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। একই সঙ্গে অভিভাবকদের সচেতন হয়ে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST