1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
১২০ কিলোমিটার বেগে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি?

১২০ কিলোমিটার বেগে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’

  • আপডেট করা হয়েছে বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৩১৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক 

এবার আগামী দু-দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপও সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এই লঘুচাপটিই ঘূর্ণিঝড় ‘সিত্রাং’য়ে রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার ১৮ অক্টোবর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

ভারতীয় আবহাওয়া অধিদফতর এক পূর্বাভাসে জানায়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে বাতাসের একটি ঘূর্ণন সৃষ্টি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এই নিম্নচাপ ২২ অক্টোবর সকালের মধ্যে সেটি আরও গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার প্রবল আশঙ্কা রয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (জিএফএস) সর্বশেষ পূর্বাভাসে জানিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হচ্ছে। এটি লঘুচাপটি আগামী ২১ অক্টোবরের মধ্যে নিম্নচাপে রূপ নিতে পারে; যেটি ২২ থেকে ২৩ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড়ের শক্তি অর্জনের প্রবল আশঙ্কা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ৮০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা বিভাগের উপর দিয়ে স্থলভাগে আঘাত করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া এই লঘুচাপের প্রভাবে ২৫ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ভারি ‍বৃষ্টিপাত হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে জিএফএস।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST