1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
১০ মার্চ থেকে ফ্যামিলি কার্ড বিতরণ, প্রতি মাসে পাবেন ২৫০০ টাকা - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

১০ মার্চ থেকে ফ্যামিলি কার্ড বিতরণ, প্রতি মাসে পাবেন ২৫০০ টাকা

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ১০ মার্চ থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করবে সরকার। শুরুতেই ১৪ উপজেলায় দেওয়া হবে এই কার্ড। যার মাধ্যমে গৃহকর্ত্রীদের প্রতিমাসে ২,৫০০ টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিষয়ক সভায় এসব সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে ১৫ সদস্যের ফ্যামিলি কার্ড সংক্রান্ত কমিটি। বৈঠক শেষে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন এসব তথ্য জানিয়েছেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প চলবে চার মাস। এরপর সারাদেশে এই কার্যক্রম শুরু হবে। রাজনৈতিক বিষয় বিবেচনায় না নিয়ে, একটি ওয়ার্ডে উপযুক্ত সকলকেই ফ্যামিলি কার্ড দেওয়া হবে। যা নির্ধারণ করবে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে গঠিত কমিটি। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে অর্থ মন্ত্রণালয় থেকে থোক বরাদ্দ দেওয়া হবে। আগামী বছর থেকে বাজেটে ফ্যামিলি কার্ডের বরাদ্দ রাখা হবে।
এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিষয়ক অন্য একটি সভা অনুষ্ঠিত হয় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে। এছাড়াও, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নবনিযুক্ত ৬ সিটি প্রশাসক। এসময় ক্লিন ও গ্রীন সিটি গড়তে বেশকিছু পরামর্শ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST