
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে হাসপাতালে দেখতে যাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জামায়াতের আমির শফিকুর রহমানকে দেখতে যাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।”
এর আগে দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান শফিকুর রহমান। দুই দফা পড়ে গিয়ে শেষ পর্যন্ত মঞ্চে বসেই বক্তব্য শেষ করেন তিনি। সমাবেশ শেষে তাকে দ্রুত ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।
জামায়াতের প্রচার বিভাগের দায়িত্বশীল আতাউর রহমান জানিয়েছেন, “আমিরে জামায়াতের পেশার ও সুগার লেভেল ঠিক আছে। তবে সতর্কতা হিসেবে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।