
নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণে যাওয়ায় দলের শীর্ষ পাঁচ নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন দলটির কেন্দ্রীয় নেতা হাসনাত ও সারজিস।
বুধবার (৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দীন সিফাত স্বাক্ষরিত পৃথক চিঠিতে এসব নেতাকে ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, “গতকাল ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং আরও চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এই সফর সম্পর্কে রাজনৈতিক পর্ষদকে পূর্বে কোনো তথ্য জানানো হয়নি।”
চিঠিতে আরও বলা হয়েছে, “এ অবস্থায়, আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট ব্যাখ্যা করতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।