1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
সড়ক দুর্ঘটনায় বাবা নিহত, প্রাণে বেঁচে গেল ২ সন্তান - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি

সড়ক দুর্ঘটনায় বাবা নিহত, প্রাণে বেঁচে গেল ২ সন্তান

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ২০৭ বার পড়া হয়েছে

ঝিনাইদ প্রতিনিধি 

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় রাশেদুল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় তার দুই সন্তান প্রাণে বেঁচে গেছেন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টায় শহরের ট্রাক টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, শহরের কাঞ্চনপুর উত্তরপাড়ার সামসুল হকের ছেলে রাশেদুল (৩৬)। তিনি পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন। আহতরা হলেন, নিহতের দুই সন্তান হুজাইফা (৫) ও আবুজার (৮)।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন আলী জানান, শহরের মুজিব চত্বর এলাকা থেকে বুধবার রাতে মোটরসাইকেলে করে দুই সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন রাশেদুল। এ সময় পেছন থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল ধাক্কা দিলে সন্তানদের নিয়ে রাস্তায় ছিটকে পড়েন তিনি। পরে স্থানীয় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাশেদুলকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত তার দুই সন্তান হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা জানান, বুধবার রাতে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST