
নিজস্ব সংবাদদাতা
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সৎ, সাহসী ও দূরদর্শী নেতৃত্বে মাত্র ১৩ বছরে বাংলাদেশ আজ বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল ও সম্ভাবনাময় ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। অথচ এই দূরদর্শীতার অভাবে ও অযোগ্য নেতৃত্বের কারণে, প্রযুক্তি খাতে এগিয়ে যাওয়ার সুযোগ থাকা স্বত্বেও তা গ্রহণ না করে বাংলাদেশকে ১০০ বছর পিছিয়ে নিয়ে গেছে বিএনপি-জামায়াত সরকার।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের কল্যানে আজকের বাংলাদেশের তরুণরা ঘরে বসে বিশ্বজয় করছে, গ্রাম-শহরেরে বৈষম্য দূর করে সবাই আধুনিক ও উন্নত জীবনের সকল সুবিধা পাচ্ছে। বর্তমান সময়ে গোটা বি
শ্ব এক মহা সংকটকালীন সময় অতিবাহিত করছে, যার প্রভাব আমাদের বাংলাদেশেও পরেছে। কিন্তু বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই সংকট মোকাবেলায় সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন এবং আমরা আশা করছি খুব শিঘ্রই আমরা এই সংকট অতিক্রম করে উন্নয়নের অগ্রযাত্রায় চলমান থাকবো।
এই বৈশ্বিক সংকট মোকাবেলায় এবং বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কোন বিকল্প নেই। তাই বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ উপহার দিতে ২০৪১ সালের মধ্যে জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় জননেত্রী শেখ হাসিনার সাথে থাকুন।







