1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
সেনানিবাসের সাবজেলে কী খাবার পাবেন ১৫ সেনা কর্মকর্তা - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

সেনানিবাসের সাবজেলে কী খাবার পাবেন ১৫ সেনা কর্মকর্তা

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সরকারের সময় গুম ও নির্যাতনের দুটি মামলা এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রামপুরায় সংঘটিত অপরাধের একটি মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে কারাগার থেকে ঢাকা সেনানিবাসের সাবজেলে স্থানান্তর করা হয়েছে।

গত ১২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা সেনানিবাসের বাশার রোডসংলগ্ন উত্তর পাশে অবস্থিত ‘এমইএস বিল্ডিং নম্বর-৫৪’কে সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হয়েছে। দুই দিন পর, অর্থাৎ ১৪ অক্টোবর বিষয়টি প্রকাশ্যে আসে।
কারাবিধি অনুযায়ী সাবজেলের তত্ত্বাবধান করবে কারা অধিদপ্তর। নিরাপত্তার জন্য ৩৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। আসামিদের খাবারও দেওয়া হবে কারাগারের বিধি অনুযায়ী-বাইরে থেকে খাবার আনা বা সরাসরি সাক্ষাৎ নিষিদ্ধ।
খাবারের মেন্যু ও সুবিধা
কারা সূত্র জানায়, সাবজেলে থাকা ১৫ সেনা কর্মকর্তার জন্য তিনবেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে।
সকালে: রুটি ও সবজি
দুপুরে: ভাত, ডাল, সবজি ও মাছ/মাংস
রাতে: মাছ/মাংস ও সবজি
প্রত্যেক বন্দির জন্য একটি বিছানা, চেয়ার, টেবিল, একটি পত্রিকা ও একটি ফ্যান রয়েছে। চা পান করার ব্যবস্থাও রাখা হয়েছে।
তদারকি ও প্রশাসনিক ব্যবস্থা
জানা গেছে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে বসেই সাবজেলের সার্বিক তদারকি করবেন জেল সুপার ও জেলার। সাবজেলে সরাসরি দায়িত্ব পালন করবেন তিনজন ডেপুটি জেলার, যারা তিন শিফটে ডিউটি করবেন। কয়েক দিন পরপর তাঁদের বদলি করা হবে।
এ বিষয়ে এআইজি (প্রিজন্স) জান্নাতুল ফরহাদ বলেন, “আমরা বুধবার আসামিদের পুলিশের কাছ থেকে বুঝে পেয়েছি। তারা এখন আমাদের অধীনে সাবজেলে আছেন। আদালতে হাজিরার সময় পুলিশ হেফাজতে নেওয়া হবে, পরে আবার সাবজেলে ফিরিয়ে দেওয়া হবে। কারাবিধি অনুযায়ী তাদের সব ব্যবস্থা করা হচ্ছে।”
কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, “১৫ সেনা কর্মকর্তা সেনানিবাসের বাশার রোডের সাবজেলেই থাকবেন। সিনিয়র জেল সুপার ও জেলার তদারকি করবেন, আর একজন ডেপুটি জেলার সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন। কারাবিধি অনুযায়ী তারা অন্যান্য ডিভিশনপ্রাপ্ত বন্দিদের মতোই সুবিধা পাবেন।”
অভিযুক্ত কর্মকর্তাদের তালিকা
মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন,
ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম,
ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার,
ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান,
ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম,
ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী,
ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী,
ব্রিগেডিয়ার কে এম আজাদ,
কর্নেল আবদুল্লাহ আল মোমেন,
কর্নেল আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে),
লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান,
লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন,
লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম,
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম
ও মেজর মো. রাফাত-বিন-আলম।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST