1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
সীমান্ত হত্যা বন্ধে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত আছে : বিজিবি ডিজি - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

সীমান্ত হত্যা বন্ধে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত আছে : বিজিবি ডিজি

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৮০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেছেন, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত আছে। এজন্য সার্বক্ষণিক আলোচনা অব্যাহত আছে, প্রতিপক্ষকে সার্বক্ষণিক চাপ প্রয়োগ করা হচ্ছে। তবে এইজন্য আমাদের সীমান্তবর্তী এলাকার জনগণদেরও সচেতন হতে হবে। এইজন্য রাজনৈতিক ব্যক্তিবর্গদের এগিয়ে আসতে হবে। সীমান্তবর্তী এলাকার জনগণের সচেতন ও উদ্বুদ্ধ করতে হবে।

মঙ্গলবার দুপুরে রাজশাহীর পদ্মারপাড়ের ২৫ জন মাঝিদের মাঝে নৌকা বিতরণ করার পর গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে বিজিবি মহাপরিচালক এসব কথা বলেন। শত নৌকায় জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপনে বিজিবি পদ্মাপাড়ের জেলেদের মাঝে এসব নৌকা বিতরণ করেন। রাজশাহী মহানগরীর শ্রীরামপুর টি-বাঁধে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় নৌকার মাঝিদের মাঝে প্রতীকী নৌকার বৈঠা বিতরণ করেন বিজিবি মহাপরিচালক।

এসময় বিজিবি মহাপরিচারক আরো বলেন, সীমান্তবর্তী যেসব এলাকায় ভারতের অংশ পার হয়ে ঘুরে বাংলাদেশিদের এলাকার মধ্যে যেতে হয় তাদেরকে করিডোর দেওয়ার জন্য দুই দেশের পররাষ্ট্রমন্ত্রণায় কাজ করছে বলে জানান তিনি। এছাড়া সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বন্ধেও সীমান্তবর্তী এলাকার জনগণের সচেতন হওয়া পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, সীমান্তবর্তী এলাকার জনগণ যতবেশি সচেতন হবে ততবেশি চোরাচালান কমে আসবে। বিজিবিতে আগামিতে নারী সদস্যের সংখ্যা বৃদ্ধি করা হবেও বলে জানান তিনি।

বিজিবি প্রধান সাফিনুল ইসলাম বলেন, ‘‘শত নৌকায় জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপনে বিজিবি’’ কর্মসূচীর অংশ হিসেবে বিজিবি পক্ষ থেকে ১০০টি নৌকা জেলের মাঝে বিতরণ করা হবে। এর মধ্যে রাজশাহীতে দেয়া হয়েছে ২৫ জনকে। ১০০টি নৌকা প্রান্তিক জেলেদের সাবলম্বী করার প্রয়াসে প্রদান করা হচ্ছে। এ নৌকা প্রদান অনুষ্ঠানের মাধ্যমে সীমান্তবর্তী প্রান্তিক জেলেরা সঠিকভাবে জীবিকা নির্বাহ করবে। সাবলম্বী হয়ে অন্যদের স্বনির্ভর হবার প্রেরণা জোগাবে।

বিজিবি মহাপরিচালক বলেন, ১০০টি নৌকা শুধুমাত্র ১০০ জন জেলেকেই নয়; বরং ১০০টি পরিবার ও পরিবারের সদস্যদেরও নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবে। সীমান্তের প্রান্তিক জনগোষ্ঠি যতই সাবলম্বী হয়ে উঠবে সীমান্ত সংক্রান্ত অপরাধ এবং চোরাচালান ততই হ্রাস পাবে বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বিজিবি রংপুর রিজিয়ন সদর দপ্তরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কায়সার হাসান মালিক, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মো. মাসুদ, রাজশাহী ব্যাটালিয়ন-১ এর অধিনায়ক লে. কর্ণেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার কাজের অংশ হিসেবে রাজশাহীতে প্রান্তিক জেলেদের মাঝে নৌকা উপহার দিয়েছে বিজিবি, মুজিববর্ষে বঙ্গবন্ধুকে স্মরণে এটি অনন্য একটি উদ্যোগ। বিজিবি যে সীমান্তবর্তী এলাকার মানুষের কল্যানে আন্তরিক তা, এর থেকেই প্রমাণ হলো।

বিজিবি জানায়, মুজিব জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উদ্যোগে বিভিন্ন রিজিয়নের তত্ত্বাবধানে পদ্মা, মেঘনা, যমুনা ও ইছামতি নদীর পাড়ের প্রান্তিক হতদরিদ্র মাঝিদের মাঝে ১০০টি নৌকা, নৌকার পাল, গেঞ্জি ও লুঙ্গি বিতরণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST