
মাসুদ রানা বাচ্চু সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি,রায়গঞ্জ পৌরসভার প্রতিষ্ঠাতা ও পৌর প্রশাসক মরহুম নুর সাঈদ সরকারের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রায়গঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০২অক্টোবর) সকাল ১০টায় রায়গঞ্জ উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম ও পরিচালনা করেন, রায়গঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম মিরন,রায়গঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক। বক্তব্য রাখেন, রায়গঞ্জ পৌর বিএনপির সভাপতি হাতেম আলী সুজন,রায়গঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাব্বত আলী, রোম বাদশাহ, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সামা,চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ,রায়গঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক রানা,রায়গঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান প্লাবন,রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেছ হোসেন সোহান, রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৈয়ব আলী,রায়গঞ্জ উপজেলা ছাত্র দলের আহবায়ক ইকবাল হোসাইন,রায়গঞ্জ উপজেলা ছাত্র দলের সদস্য সচিব,মরহুমের একমাত্র সন্তান সাইফুল্লাহ ইবনে সাইদ সজল প্রমুখ। এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক সাংবাদিক রেজাউল করিম খান,রায়গঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মন্ডল, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি,রায়গঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার সোহরাব হোসেন, রায়গঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি, ব্রাহ্মগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান সহ রায়গঞ্জ উপজেলা বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন, মাওলানা মোঃ জহুরুল ইসলাম।