1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসলের সময় বাল্কহেডের নিচে তলিয়ে এক ব্যক্তির মৃত্যু - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি?

সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসলের সময় বাল্কহেডের নিচে তলিয়ে এক ব্যক্তির মৃত্যু

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ২১৩ বার পড়া হয়েছে

মাসুদ রানা বাচ্চু সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে বালুবাহী বাল্কহেডের নিচে ডুবিয়ে মো. সিরাজ (৪৫) নামে এক জনের মৃত্যু হয়েছে।শুক্রবার (৭ অক্টোবর) দুপুর আড়াইটার সময় যমুনা নদীর শেখ রাসেল শিশুপার্ক ঘাট এলাকায় এ দূর্ঘটনাঘটনা ঘটে।নিহত সিরাজ সিরাজগঞ্জের পৌর এলাকার হোসেনপুর বাগানবাড়ি মহল্লার মৃত আবদুল গফুরের ছেলে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিরাজ সকাল থেকেই যমুনা নদীতে মাছ ধরছিলেন। মাছ ধরা শেষে তিনি গোসল করতে নামেন।
গোসলের এক পর্যায়ে নদীর প্রবল স্রোতে ঘাটে ভেড়ানো একটি বাল্কহেডের নিচে ডুবিয়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিট অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST