1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
সিরাজগঞ্জে অরুনিমা সঙ্গীতালয়ের ৮ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপীর ২য় সন্ধ্যার সাংস্কৃতিক উৎসব - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি

সিরাজগঞ্জে অরুনিমা সঙ্গীতালয়ের ৮ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপীর ২য় সন্ধ্যার সাংস্কৃতিক উৎসব

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২৪০ বার পড়া হয়েছে
Exif_JPEG_420

মাসুদ রানা বাচ্চু সিরাজগঞ্জ প্রতিনিধি

“এসোমিলি সংস্কৃতির মোহনায়” এ শ্লোগান ধারন করে সিরাজগঞ্জে অরুণিমা সঙ্গীতালয় আয়োজনে ৮ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানের দ্বিতীয় সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টায় সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, মুক্তিযোদ্ধা সংসদ সিরাজগঞ্জের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, বিশিষ্ট চিকিৎসক ও কবি ডাঃ মুরাদ হোসেন, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দীন পবলু, বিশিষ্ট নাট্য অভিনেতা তোফা হাসান প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিশিষ্ট আবৃত্তিকার তাহমিনা হোসেন কলি।
অনুষ্ঠানে আনন্দিতা খান, রাশেদুল হাসান আবির, তাসফিয়া হামিম, সাম্য সাহা এই চারজনকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে অনুষ্ঠানে মনোমুগ্ধকর কবিতা আবৃত্তি করেন, এ কে আজাদ এবং অরুণিমা সঙ্গীতালয়ের শিল্পীদের পরিবেশনায় সংগীত পরিবেশন করা হয়।
এতে দর্শক ও শ্রোতারা বিমোহিত হয়। সপ্তাহ ব্যাপী এ অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব রয়েছেন, অরুণিমা সঙ্গীতালয় সিরাজগঞ্জের প্রধান পরিচালক, বিশিষ্ট সংগীত শিল্পী সূর্য বারী।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST