1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড

সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

ডিবিসি জার্নাল ডেস্ক : পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইকবাল বাহারকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের পুলিশ অফিসার্স মেস থেকে তাকে আটক করা হয়।

ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে এখনও পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

পুলিশ জানায়, ইকবাল বাহারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত হত্যার ঘটনায় গুলশান, মিরপুর মডেল এবং যাত্রাবাড়ী থানায় দায়ের করা কয়েকটি হত্যা মামলা রয়েছে। তাকে বর্তমানে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল বাহার ১৯৮৯ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। সিএমপি কমিশনার হওয়ার আগে তিনি রাজশাহী রেঞ্জের ডিআইজি ছিলেন। এছাড়াও তিনি পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন), টেলিকম ইউনিট ও রংপুর রেঞ্জের ডিআইজি এবং সিআইডির অতিরিক্ত ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার আরও একটি দায়িত্ব ছিল ঢাকায় এবং যশোরে জেলা পুলিশ সুপার (এসপি) হিসেবে।

তার জন্ম ১৯৬১ সালের ৩১ ডিসেম্বর, এবং গ্রামের বাড়ি পাবনা জেলার সদর উপজেলায়।

আর/এ

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST