1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
সাতক্ষীরায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, খণ্ডিত মাথা উদ্ধার - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

সাতক্ষীরায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, খণ্ডিত মাথা উদ্ধার

  • আপডেট করা হয়েছে রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল আসামিকে গ্রেপ্তারের পর হত্যার শিকার ইয়াসিন আলীর খণ্ডিত মাথা উদ্ধার করেছে র‌্যাব।

রোববার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের একটি কালভার্টের নিচ থেকে বস্তায় ভর্তি মাথাটি উদ্ধার করা হয়।

এর আগে শনিবার দিবাগত রাতে ঘাতক জাকির হোসেনকে (৫০) গ্রেপ্তার করে র‌্যাব। জাকির হোসেন সদর উপজেলার পারকুখরালী গড়েরকান্দা এলাকার বাচ্চু শেখের ছেলে।

মাথা উদ্ধারের পর অভিযুক্তের ব্যবহৃত মোটরভ্যান ও পোশাক উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধারের চেষ্টা করছে বলে র‌্যাব জানিয়েছে। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন খুলনা র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মোসতাক আহমেদ।

এ বিষয়ে লে. কর্নেল মোসতাক আহমেদ জানান, ইয়াছিন আলীর সঙ্গে জাকিরের ব্যবসা ছিল। ব্যবসার লেনদেনের ২০ হাজার টাকা পেতেন ঘাতক জাকির। কয়েকবার তাগাদা দিয়েও টাকা না পাওয়ায় তাকে হত্যার পরিকল্পনা করে জাকির।

হত্যার ঘটনার বর্ণনা দিয়ে র‌্যাবের অধিনায়ক জানান, হত্যার পরিকল্পনা ইয়াছিনকে বুঝতে না দিয়ে নতুন ব্যবসার কথা বলে গত ৩০ আগস্ট একটি ভ্যানে করে তাকে শহরের বাইপাস সড়কে নিয়ে যায়। দীর্ঘ সময় গল্পগুজব করে সময় ক্ষেপণ করতে থাকে জাকির। রাত যখন গভীর হয় তখন সে সুযোগ বুঝে রাত ১২টার পরে ইয়াছিনের গলায় দা দিয়ে কোপ মারে। এতে সে পড়ে গেলে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে জাকির। একপর্যায়ে তার মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। তখন মাথাবিহীন মরদেহ টেনে রাস্তার পাশের পানিতে ফেলে দেয়। আর মাথাটি ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে বাইপাসের একটি কালভার্টের নিচে বস্তাবন্দি করে ফেলে রেখে সে চলে যায়।

মোসতাক আহমেদ বলেন, পরদিন ৩১ আগস্ট এলাকার লোকজন রাস্তার পাশের পানিতে লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় ইয়াছিনের স্ত্রী বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। এর চারদিন পর র‌্যাব ইয়াছিন হত্যাকাণ্ডের আসল রহস্য উদঘাটন করতে সমর্থ হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST