নিউজ ডেস্কঃ সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ১০৪ বারের মতো পেছানো হলো। নতুন করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ রোববার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম মো. শফিউদ্দিন এ আদেশ দেন।
আজ আলোচিত এই মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলাটির তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন দাখিলে ব্যর্থ হয়। ফলে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ অক্টোবর তারিখ ধার্য করে আদালত।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।
৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার মেঘের বয়স এখন ১৬ বছর ৮মাস। বিআইটিতে পড়াশোনা করছেন ১০ম শ্রেণীতে। লেখাপড়ার পাশাপাশি মেঘ ক্রিকেটকেও ধ্যান-জ্ঞান করেছেন। বড় ক্রিকেটার হয়ে দেশের মুখ উজ্জ্বল করাই নিহত সাংবাদিক সাগর-রুনি দম্পতির ছেলে মেঘের ইচ্ছে।