1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
সরকার পতনের স্বপ্ন দেখলে সাবধান হয়ে যান: মির্জা আব্বাস - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০২ মে ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন

সরকার পতনের স্বপ্ন দেখলে সাবধান হয়ে যান: মির্জা আব্বাস

  • আপডেট করা হয়েছে রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সরকার পতনের স্বপ্ন দেখছেন যারা, তাদের সতর্ক হয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা মির্জা আব্বাস। তিনি বলেন, সরকার মাত্র কাজ শুরু করেছে, তাই ধৈর্য ধরে সময় দেওয়া উচিত।

রোববার (৮ মার্চ) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) আয়োজিত ইফতার ও আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, “যারা সরকার পতনের স্বপ্ন দেখছেন তারা সাবধান হয়ে যান। ক্ষমতা এত সহজ নয়। যারা আসবেন তারাও টিকতে পারবেন না।”

তিনি বলেন, বিএনপি দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে টিকে থাকা একটি দল। তাই টোকা দিয়ে দলটিকে সরিয়ে দেওয়া সম্ভব নয়।

এ সময় তিনি আরও বলেন, বিএনপি গায়ে পড়ে কোনো ঝামেলা করতে চায় না। তবে কেউ উসকানি দিলে তার জবাব দিতে দল প্রস্তুত রয়েছে।

কোটা আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি মন্তব্য করেন, অনেকেই চাকরি পাওয়ার আশায় আন্দোলনে যুক্ত হয়েছিল। কিন্তু এখন তারা ক্ষমতার চাকচিক্যে মুগ্ধ হয়ে আবার সরকার গঠনের স্বপ্ন দেখছে, যা বাস্তবসম্মত নয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার অফিস করেছেন—এ নিয়ে যারা সমালোচনা করছেন তাদেরও সতর্ক করেন তিনি। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST