1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
সরকারের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা

সরকারের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

মিয়ানমার করিডোর, উপদেষ্টা বিরোধ ও রাজনৈতিক অচলাবস্থা ঘিরে পদত্যাগের ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে চলমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দেশের সশস্ত্র বাহিনীর সম্পর্ক এবং সরকারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ক্রমেই জটিল আকার ধারণ করছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে সাম্প্রতিক নীতিগত দ্বন্দ্ব রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তুলেছে।
সামরিক কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধের পাশাপাশি, সরকারের অভ্যন্তরেও উপদেষ্টাদের মধ্যে দ্বন্দ্ব, দায়িত্বপালনে অসহযোগিতা ও রাজনৈতিক দলগুলোর চাপের মুখে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগের চিন্তাভাবনা করছেন।
দেশের রাজনৈতিক অঙ্গন যখন উত্তপ্ত, তখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ফেসবুকে প্রকাশিত একাধিক পোস্টে ঐক্যের আহ্বান জানিয়েছেন।
পদত্যাগের সম্ভাবনা
বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের বলেন, “দেশের বর্তমান অস্থির পরিস্থিতিতে কাজ করা সম্ভব হচ্ছে না বলে প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন।”
নাহিদ আরও জানান,
অধ্যাপক ইউনূস বলেছেন, “একটি গণ-অভ্যুত্থানের পর যে প্রত্যাশা নিয়ে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই পরিবেশ এখন আর নেই। রাজনৈতিক দলগুলো ঐকমত্যে না পৌঁছালে এই পরিস্থিতিতে কাজ করা কঠিন।”
তবে এনসিপির পক্ষ থেকে তাকে এখনই পদত্যাগ না করার অনুরোধ জানানো হয়েছে।
সেনাবাহিনীর চাপ ও করিডোর বিরোধ
এদিকে, সেনাবাহিনী ও সরকারের মধ্যকার দ্বন্দ্ব আরও প্রকট হয়েছে মিয়ানমার করিডোর প্রকল্প ঘিরে। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এই প্রকল্পকে “জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ” আখ্যা দিয়ে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন। বলেছেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী প্রয়োজনে সক্রিয় ভূমিকা পালন করবে।”
বিশ্লেষকদের মতে, এটি সরকারের প্রতি একটি ‘সতর্ক বার্তা’।
উপদেষ্টাদের বিরোধ
বৃহস্পতিবার বিএনপি এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা- মাহফুজ আলম ও আসিফ মাহমুদ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছে। তাদের অভিযোগ, দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ইশরাক হোসেনকে শপথ না পড়ানো নিয়ে অচলাবস্থার জন্য এ তিনজন দায়ী।
এর জবাবে এনসিপি পাল্টা প্রতিক্রিয়ায় জানিয়েছে, সরকারের তিন উপদেষ্টা- আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ- বিএনপির মুখপাত্রের মতো আচরণ করছেন। সংস্কার সুপারিশ বাস্তবায়ন না হলে তাদেরও পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছে দলটি।
পররাষ্ট্র নীতিতে আরও এক ধাক্কা
বিদেশ সচিব মো. জশিম উদ্দিনকে আকস্মিকভাবে অপসারণের ঘটনায় সরকারের অভ্যন্তরীণ সংকট আরও প্রকট হয়। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিরোধের জেরে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা যায়।
সরকার, সেনাবাহিনী ও উপদেষ্টামণ্ডলীর মধ্যকার দ্বন্দ্ব রাজনৈতিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে বিপন্ন করছে। প্রধান উপদেষ্টার পদত্যাগের ইঙ্গিত পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলেছে। নির্বাচনের আগে এই অচলাবস্থার নিরসন না হলে গণতান্ত্রিক প্রক্রিয়া ও রাষ্ট্র পরিচালনায় দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST