1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী মজুরি না দেয়ায় রাসিক শ্রমিকদের বিক্ষোভ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী মজুরি না দেয়ায় রাসিক শ্রমিকদের বিক্ষোভ

  • আপডেট করা হয়েছে রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) অস্থায়ী দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক-কর্মচারীরা সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী মজুরি বৃদ্ধি না করায় শনিবার নগর ভবনের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।

শ্রমিকরা অভিযোগ করেছেন, সরকারি প্রজ্ঞাপনের পরও তাদের দৈনিক মজুরি ৪৮৪ টাকা দিয়ে রাখা হচ্ছে, যেখানে দক্ষ শ্রমিকের জন্য ৭৫০ এবং অদক্ষের জন্য ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিক্ষোভের সময় শ্রমিকেরা নগর ভবনের প্রধান ফটক বন্ধ রাখেন এবং বিভিন্ন ওয়ার্ড কার্যালয়ে ঝাড়ু হাতে অবস্থান করেন। পরে প্রতিনিধি দল প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সঙ্গে বৈঠক করে। সেখানে এক মাসের মধ্যে বেতন বৃদ্ধির আশ্বাস দেওয়া হলেও, বাস্তবায়নে গড়িমসির ক্ষেত্রে লাগাতার কর্মসূচি চালানোর হুঁশিয়ারি দেন শ্রমিকরা।
এ বিষয়ে সরকারি কমিটি গঠন করা হলেও প্রায় দুই মাসেও বৈঠক হয়নি। প্রধান নির্বাহী আশ্বাস দিয়েছেন যে, দ্রুত সভা করে কমিটি তাদের মতামত জানাবে এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST