
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সড়কে পুলিশী চাঁদাবাজি ও হয়রানী বন্ধের দাবীতে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের ধোপাকান্দিতে পরিবহন শ্রমিক মালিকরা অবরোধ কর্মসূচি পালন করেছে। সোমবার বেলা সাড়ে ৩টা হতে বিকেল ৫টা পর্যন্ত চলে এই অবরোধ। এসময় মহাসড়কে ব্যানার নিয়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। তখন পুলিশের বিরুদ্ধে নানা স্লোগান দেয় তারা। এ সময় কয়েকজন পরিবহন মালিক ও শ্রমিক নেতরাা বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করে বলেন, নানা অজুহাতে সিরাজগঞ্জের পরিবহন শ্রমিকদের গাড়ি পরিচালনাকালে চরম ভাবে হয়রানি ও চাঁদাবাজি করছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। তাদের অবৈধ প্রভাব অত্যাচারে সাধারণ চালকেরা অতিষ্ঠ হয়ে পড়েছে। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে দায়ীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ না হোক।
এদিকে অবরোধের ফলে দুই পাশে আটকা পরে অগণিত যানবাহন। এজন্য যাত্রীসহ মালবাহী গাড়ির চালকরা চরম দুর্ভোগ পোহায়। এরপর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার আশ্বাসে বিকেল পাঁচটার দিকে অবরোধ তুলে নেয় আন্দোলনরত শ্রমিকেরা।