
নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কিছু সংস্কার প্রস্তাবনায় বিএনপি একমত না হলেও গণতন্ত্র শক্তিশালী করতে দলটি অনেক বিষয়ে ছাড় দিয়েছে। বড় দল হিসেবে দায়িত্ব বেশি থাকায় তারা সহনশীলতার সঙ্গে অন্য রাজনৈতিক দলগুলোর মতামতকে সম্মান করে কাজ করছে।
বুধবার (২ জুলাই) পটুয়াখালী জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “সরকার সংস্কার নিয়ে বিএনপি ও অন্যান্য দলের সঙ্গে আলোচনা করছে। প্রত্যেক দলের নিজস্ব আদর্শ ও লক্ষ্য থাকে। কিছু মিডিয়া বলছে বিএনপি সংস্কার মানছে না, কিন্তু বাস্তবে বিএনপি অনেক বিষয়ে ছাড় দিয়েছে।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র মানেই মতপার্থক্য থাকবে। বড় দল হিসেবে একমত না হলেও অন্যদের মতামতকে সম্মান দিতে হবে। সমস্যার সমাধানে সকল দলকে নিয়ে আলোচনা করতে হবে। গণতন্ত্রে সহনশীলতা অপরিহার্য।”
নেতাকর্মীদের উদ্দেশে তারেক বলেন, “মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ না করায় ফ্যাসিস্টদের পতন হয়েছে। তাই আপনাদেরও জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে।