1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
শেখ হাসিনার বিচারকাজ সরাসরি সম্প্রচার - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড

শেখ হাসিনার বিচারকাজ সরাসরি সম্প্রচার

  • আপডেট করা হয়েছে রবিবার, ১ জুন, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে। রোববার (১ জুন) দুপুর ১২টা ১৫ মিনিট থেকে বিচারকাজ বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার শুরু হয়, যা দেশের বিচার ব্যবস্থায় একটি নতুন অধ্যায় রচনা করেছে।

সকালে ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ‘‘নির্দেশদাতা’’ হিসেবে উল্লেখ করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

তিনি জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের বিচার দৃশ্যমান হবে। তার ভাষায়, ‘‘এই বিচার এমনভাবে সম্পন্ন করা হবে, যাতে কেউ এর নিরপেক্ষতা ও মান নিয়ে প্রশ্ন তুলতে না পারে।’’
অভিযোগের বিবরণ
ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত ব্যাপক সহিংসতা ও গণহত্যার ঘটনায় শেখ হাসিনাসহ আরও দুইজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। তারা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
এই মামলার তদন্ত শেষ হয় গত ১২ মে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলন চলাকালে নির্বিচারে এক হাজার ৪০০ এর বেশি মানুষকে হত্যার পেছনে শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনা ও দায় রয়েছে।

চিফ প্রসিকিউটর আরও জানান, শেখ হাসিনার বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে- যার মধ্যে রয়েছে হত্যার নির্দেশ, প্ররোচনা, উসকানি এবং সহায়তা। একই ধরনের অপরাধে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধেও প্রমাণ পাওয়া গেছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST