1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
শেখ হাসিনাকে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে হবে : হানিফ - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি?

শেখ হাসিনাকে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে হবে : হানিফ

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২২৯ বার পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি 

বর্তমান সরকার ২০৪১ সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, দেশকে যদি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হয়, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা উচিত।


তিনি বলেন, যতদিন জনগণ চাইবে, ততদিন আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকবে। এতে অন্যের মাথাব্যথা হওয়া বা মনে জ্বালা হওয়ার কোনো কারণ নেই।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৯টায় শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে শেখ রাসেলের প্রতিকৃতি বসিয়ে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন হানিফ।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবারও রাষ্ট্র ক্ষমতায় আসবে। আওয়ামী লীগ রাজপথে আন্দোলন-সংগ্রামের দল। আওয়ামী লীগ কখনও অন্য সংগঠনের শক্তি-সামর্থ্য দেখে বিচলিত হওয়ার দল নয়। আওয়ামী লীগের শেকড় বাংলার মাটির অনেক গভীরে। এই শেকড় সহজে ওপড়ানো যায় না।

এ সময় কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST