1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
শিবগঞ্জে হেরোইনসহ ডাকাত আটক - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড

শিবগঞ্জে হেরোইনসহ ডাকাত আটক

  • আপডেট করা হয়েছে শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী লালচাঁন (৩১) ডাকাতকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার কানসাট বাগানবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ডাকাত উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের পলাশবাড়ি গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে এসআই ইমরানের নেতৃত্বে একদল পুলিশ কানসাট বাগানবাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় ২০০ গ্রাম হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী লালচাঁন ডাকাতকে আটক করে। তিনি আরো বলেন, সে দীর্ঘদিন ধরে শিবগঞ্জসহ আশপাশের এলাকায়, ছিনতাই ডাকাতি, চুরি ও মাদক ব্যবসা করে আসছিলেন।

তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও অস্ত্রসহ ১৯টি মামলা বিচারাধীন রয়েছে। হেরোইন মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তাকে গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরেছে জানিয়েছে স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST