1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
শিবগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে পরিবারে ঠাঁই মিলল শিশুর - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ

শিবগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে পরিবারে ঠাঁই মিলল শিশুর

  • আপডেট করা হয়েছে বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলীর হস্তক্ষেপে ১৬ বছর বয়সী এক শিশুর পরিবারে ঠাঁই মিলেছে। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক কাঞ্চন কুমার দাস।

তিনি বলেন, গত ২৪ মে চট্টগ্রামের বাঁশখালী থেকে ১৬ বছর বয়সী শিশু ফারজানা (ছদ্মনাম) প্রেমের টানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের পশ্চিম গোপালনগর গ্রামের লিমনের (ছদ্মনাম) বাড়িতে চলে আসেন। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও শিশুর সহায়তা ফোন নম্বর ১০৯৮ হেল্পলাইনের মাধ্যমে উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলীকে বিষয়টি অবগত করলে শিশুটিকে উদ্ধার করে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করা হয়।
তিনি আরো বলেন, এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়। পরবর্তীতে শিশুকে পরিবারে পূনঃএকীকরণের জন্য কেন্দ্র থেকে অভিভাবককে জানানো হয়। এরই ধারাবাহিকতায় ইউএনও’র হস্তক্ষেপে গত ২৫ মে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে শিশুটির বাবা ও চাচার নিকট তাকে হস্তান্তর করা হয়। উপপ্রকল্প পরিচালক কাঞ্চন কুমার দাস বলেন, ভালো থাকুক পৃথিবীর সকল মায়ের সস্তানেরা ও পরিবারই হোক তাদের নিরাপদ আশ্রয়স্থল।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST