1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
শিক্ষকরা রাজনীতিতে জড়াবেন না: শিক্ষা উপদেষ্টা - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড

শিক্ষকরা রাজনীতিতে জড়াবেন না: শিক্ষা উপদেষ্টা

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) শিক্ষকদের শিক্ষার পরিবেশ নষ্ট করে পঙ্কিল রাজনীতিতে জড়ানোর বিরুদ্ধে সতর্ক করেছেন।

সোমবার (২৩ জুন) দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যদি কেউ রাজনীতি করতে চান, তাহলে শিক্ষকতা ছেড়ে রাজনীতির অঙ্গনে চলে যান। কারণ রাজনীতিতে যোগ্য ব্যক্তির প্রয়োজন এবং সেখানে সম্মান পাবেন। তবে বিশ্ববিদ্যালয়ে পঙ্কিল রাজনীতি আনার কোনো সুযোগ নেই।”

তিনি আরো বলেন, “বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ভোটার নিয়োগে পরিণত হয়েছিল, যা আমরা কাটিয়ে উঠেছি। এখন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ ফেরানোর জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে।”
শিক্ষা উপদেষ্টা এমন কিছু শিক্ষকের পাঠদানের অপ্রতিষ্ঠিত আচরণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন, যেখানে কিছু শিক্ষক ৩০-৪০ ক্লাসের বদলে মাত্র কয়েকটি ক্লাস নেন এবং সময়ের আগেই ক্লাস শেষ করেন।

তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে গণরুম প্রথা দীর্ঘদিন ধরে ছিল এবং সেই সময় শিক্ষকরা প্রতিবাদও করতে পারেননি। ছাত্ররা ক্লাসে আসত, কিন্তু অনেক সময় প্যারেডের কারণে ঝিমিয়ে থাকত।”
রফিকুল আবরার মুক্তিযুদ্ধের চেতনার প্রসঙ্গ টেনে বলেন, “মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ছিল সমতাভিত্তিক সমাজ গঠন, কিন্তু আজকের বাংলাদেশে নাগরিকদের অধিকার খুব সীমিত।”
তিনি আরও বলেন, “গত ১৭ বছরে শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। মেধাকে লালন-পালন ও স্বীকৃতি দিতে পারলে দেশের অগ্রযাত্রা কেউ রোধ করতে পারবে না।”
উল্লেখ্য, অনুষ্ঠানে ২০ জন শিক্ষককে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ও রিসার্চ অ্যাওয়ার্ড এবং ৩১ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
#ম/শি#।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST