1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
শপথ নিলেন ঝিনাইদহ -১ আসনের এমপি নায়েব আলী জোয়াদ্দার - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম

শপথ নিলেন ঝিনাইদহ -১ আসনের এমপি নায়েব আলী জোয়াদ্দার

  • আপডেট করা হয়েছে রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদের ঝিনাইদহ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. নায়েব আলী জোয়াদ্দার শপথ নিয়েছেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নতুন এমপিকে শপথবাক্য পাঠ করান।

রোববার (২৬ মে) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এ শপথ অনুষ্ঠান পরিচালিত হয়। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ নজরুল ইসলাম বাবু এমপি, হুইপ সানজিদা খানম এমপি এবং মো. নাসের শাহরিয়ার জাহেদী এমপি উপস্থিত ছিলেন।

শপথ শেষে রীতি অনুযায়ী মো. নায়েব আলী জোয়াদ্দার শপথ বইয়ে স্বাক্ষর করেন। এসময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST