
উল্লেখ্য যে, গত বুধবার (২ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিফ্রিংয়ে জানান, রাষ্ট্রের বিভিন্ন কাঠামো সংস্কারে গঠিত ছয় কমিশনের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হবে রাজনৈতিক দলগুলোর সাথে। তাদেরকে কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে। ২ থেকে ৩ দিনের মধ্যে কমিশন ফর্ম হবে। আইনশৃঙ্খলার বিষয়েও আলোচনা হবে, তাদের পরামর্শ নেয়া হবে।
বৈঠকে অন্তর্বর্তী সরকারের সার্বিক কার্যক্রম নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন শফিকুল আলম। তিনি বলেন, চলমান প্রক্রিয়ার অংশ হিসেবেই তৃতীয় দফায় এ আলোচনা হবে।