
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ও রাজশাহীসহ দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পটি কত মাত্রার ছিল তা এখনো জানায়নি ইউএসজিএস।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।
পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পের সময় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। ঢাকা থেকে সালমা খাতুন জানান, ভূমিকম্পের সময় তিনি আট তলায় রান্না ঘরে বসেছিলেন। সেখানে সবকিছু কাঁপছিল। ঝাকুনিতে রান্না ঘরের ক্যাবিনেটগুলোর দরজা খুলে যায়। এতো জোরে ভূ-কম্পন আগে দেখিনি।