1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রেজিস্ট্রি অফিস না মোটরসাইকেলের হাট! প্রয়োজন আধুনিকায়ন - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রেজিস্ট্রি অফিস না মোটরসাইকেলের হাট! প্রয়োজন আধুনিকায়ন

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৪১৯ বার পড়া হয়েছে

ডি এম কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রেজিস্ট্রারের কার্যালয়ের ভেতরটি যেন একটি মোটরসাইকেলের হাট। প্রথমে দেখলে এমনটাই মনে হতে পারে। আসলে এটি রেজিস্ট্রি অফিস।

আর প্রবেশ পথটি দেখলে মনে হবে কোন মেলা বসেছে।

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের পাশেই এটির অবস্থান। সংযোগ রাস্তাটির দুপাশে আবার হকারের দখলে। কর্তৃপক্ষ ইচ্ছে করলেই হকার সরিয়ে রাস্তাটি মুক্ত করতে পারে। কিন্তু সেটা হয় না। গায়ে গা ঠেকিয়ে চলতে হচ্ছে। আর মূল চত্বরের ভেতরে মানুষ আর মোটরসাইকেলে ঠাঁসা। যেন আসলেই মনে হচ্ছে এখানে দেখার কেউ নেই।

৫ সেপ্টেম্বর সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে সরেজমিনে দেখা যায়, রেজিস্ট্রারের কার্যালয়টি আধুনিকতার ছোঁয়া লাগেনি। তাই সংযোগ রাস্তা, নতুন ভাবন নির্মাণ, পার্কিং এর ব্যবস্থা এখন সময়ের দাবি। এ বিষয়ে অনেকেই রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও গোদাগাড়ী উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST