নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের জন্য সিটি কর্পোরেশনের কার্যক্রমে নাগরিক সম্পৃক্ততা বিষয়ক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) আয়োজনে সিটি কর্পোরেশনের সক্ষমতা বৃদ্ধি (সিফরসি-২) প্রকল্প সহায়তায় ঢাকায় (৭-৯) জানুয়ারি ২০২৫ এ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনআইএলজির মহাপরিচালক মোঃ আব্দুল কাইয়ুম।
এনআইএলজির পরিচালক (প্রশিক্ষণ ও পরামর্শ) মোঃ কায়েসুজ্জামান এর সভাপতিত্বে আয়োজিত প্রশিক্ষণ কোর্সে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ ও প্রকল্প পরিচালক, সিফরসি-২ যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার, স্থানীয় সরকার বিভাগ এ্যাডভ্যাইজার আকিরা মুনাকাতা।
কর্মশালায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন, সচিব মোঃ মোবারক হোসেন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান, ভ্যাটেরিনারী সার্জন ডাঃ ফরহাদ উদ্দিন, সহকারী প্রোগ্রামার সিয়াম পারভেজ অংশগ্রহণ করেন।