স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মো. মনসুর রহমানের জন্মদিন উদযাপন করেছে দুর্গাপুর উপজেলা ছাত্রলীগ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে সাংসদের দুর্গাপুরস্থ রাজনৈতিক কার্যালয়ে কেক কাটার আয়োজন করা হয়। কেক কাটা শেষে সাংসদ প্রফেসর ডা. মনসুর রহমানের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ বাচ্চু, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিপন ও পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ প্রমুখ।