
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজির মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি যোগদান করেছে। গত (২ ফেব্রুয়ারি) রবিবার রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে তিনি যোগদান করেন।
ডিআইজি যোগদানের পরে গত সোমবার সকাল ১০ টার দিকে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের “পদ্মা“ সম্মেলন কক্ষে ডিআিইজি সাথে রাজশাহী রেঞ্জের সকল জেলার পুলিশ সুপার, কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহীসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ডিআইজি তাঁর নেতৃত্বে রেঞ্জের আইন-শৃঙ্খলা ও বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রত্যয় ব্যক্ত করে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।