নিজস্ব প্রতিবেদক: বদলীজনিত বিদায় প্রাক্কালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে সদর দপ্তরের সভাকক্ষে রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের বদলিজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য বিদায়ী পুলিশ সুপারকে আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়াও তিনি রাজশাহী জেলার পুলিশ সুপারের কর্মজীবনের বিভিন্ন সাফল্যের বিষয়ে স্মরণ করেন এবং সম্মাননা স্মারক প্রদানসহ আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) এর দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) জনাব মীর মোঃ শাফিন মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ নূর আলম সিদ্দিকী, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাঈনুল ইসলাম, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) দীন মোহাম্মদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো: দেলোয়ার হোসেন, উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মোঃ আবুল কালাম সাহিদ, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মোঃ গাজিউর রহমান, পিপিএমসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।