1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে স্থায়ী বহিষ্কারের সুপারিশ - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে স্থায়ী বহিষ্কারের সুপারিশ

  • আপডেট করা হয়েছে বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ২৬১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক

রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক জাকির হোসেন অমিকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

বুধবার (১৯ অক্টোবর) তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের। তবে কী সুপারিশ করা হয়েছে সেই বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।

তবে তদন্ত কমিটির প্রতিবেদনের একটি কপি  হাতে এসেছে। সেখানে তদন্ত কমিটি উল্লেখ করেছে, ‘ছাত্রলীগ কর্তৃক গঠিত তদন্ত সব তথ্যপ্রমাণ পর্যালোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে

রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক যেসব কর্মকাণ্ডে জড়িত তা ছাত্রলীগের গঠনতন্ত্র ও আদর্শের সঙ্গে চরম মাত্রায় সাংঘর্ষিক। এ অবস্থায় রাজশাহী জেলা ছাত্রলীগের মতো একটি গুরুত্বপূর্ণ ইউনিট এদের দ্বারা পরিচালিত হলে সংঘটনের ভাবমূর্তি চরমভাবে বিনষ্ট হবে যা আমাদের তদন্তে উঠে এসেছে। সুতরাং তাদের স্থায়ী বহিষ্কারের জোর সুপারিশ করছি।’

এরআগে, জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানার বিরুদ্ধে এক নারী কর্মীর সঙ্গে অসদাচরণের একটি অডিও ফেসবুকে ভাইরাল হয়। এছাড়া সাধারণ সম্পাদকের বিরুদ্ধে প্রকাশ্যে ফেনসিডিল সেবনের অভিযোগ ওঠে।

দুটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্কের সৃষ্টি হয়। পরে ওই ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ ছাত্রলীগ। সেখানে কেন্দ্রীয় ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়নবিষয়ক সম্পাদক শেখ শামীম তুর্য, উপ-আইনবিষয়ক সম্পাদক আপন দাস, সহ-সম্পাদক তানভীর আব্দুল্লাহকে রাখা হয়। তারা রাজশাহী এসে সরেজমিন ঘুরে তদন্ত প্রতিবেদন জমা দেন।

কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-আইনবিষয়ক সম্পাদক আপন দাস বলেন, আমরা কেন্দ্রীয় কমিটির কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। এ বিষয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

এ বিষয়ে জানতে জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানার মোবাইলে একাধিরবার যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়। তবে সাধারণ সম্পাদক জাকির হোসেন অমি দাবি করেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।

সূত্রঃ জাগো নিউজ

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST