নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে চেম্বার ভবন মসজিদের জানালার কাচ ভেঙে গেছে। কিন্তু পুলিশ বলেছে, তারা কোনো আলামত খুঁজে পায়নি।
শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ককটেল বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায় বলে স্থানীয়রা খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মসজিদের জানালার কাচ ভাঙা পেয়েছে। তবে ককটেল বিস্ফোরণের কোনো আলামত এখন পর্যন্ত খুঁজে পায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।