
নিজস্ব প্রতিবেদক:রাজশাহীর কেশরাহাটে দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজশাহী-৩ আসনে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদকে নৌকার মাঝি মনোনীত করায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা এবং রাসিক মেয়র এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটন কে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করা হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) বিকালে কেশরহাট বাজারের রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ আয়োজন করেন কেশরহাট পৌরসভার কৃষকলীগ ও জাতীয় শ্রমিকলীগ।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রুস্তম আলী প্রাং, মোহনপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, মোহনপুর উপজেলা কৃষকলীগের সভাপতি জমসেদ আলী, কেশরহাট পোরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আলম, কেশরহাট পৌরসভা স্বেচ্ছাস্বেবক লীগের সিনিয়র সহ-সভাপতি বুলবুল আহমেদ, কেশরহাট পৌরসভা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক তাহসিম বিল্লাহ তাপসসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
পরে কেশরহাট যাত্রী ছাওনির সামনে উৎসব করে জন সাধারনের মাঝে মিস্টি বিতরণ করেন তারা।