1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে ভুয়া পরিচয়ে জ্বালানি তেল নিতে এসে যুবকের ১০ হাজার টাকা জরিমানা সহ ৬ মাসের কারাদণ্ড - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড ফেনীতে বিএনপির তিন হেভিওয়েট নেত্রী সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী মান্দায় অবৈধভাবে তেল মজুত ও নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সাঁথিয়ায় কৃষকের ফসল নষ্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগ রাজশাহীতে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা ২৪ ঘণ্টায় হামে আরও ১২ শিশুর মৃত্যু, শনাক্ত ৫৪ জন রাজশাহীতে ভুয়া পরিচয়ে জ্বালানি তেল নিতে এসে যুবকের ১০ হাজার টাকা জরিমানা সহ ৬ মাসের কারাদণ্ড

রাজশাহীতে ভুয়া পরিচয়ে জ্বালানি তেল নিতে এসে যুবকের ১০ হাজার টাকা জরিমানা সহ ৬ মাসের কারাদণ্ড

  • আপডেট করা হয়েছে রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

রাজশাহী নগরীরতে একটি পেট্রোল পাম্পে ভুয়া পরিচয় ব্যবহার করে নিয়ম ভঙ্গ করে জ্বালানি তেল নেওয়ার চেষ্টার অপরাধে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ঐ ব্যক্তিকে জরিমানা অনাদায়ে তাকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন গুল গফুর পেট্রোল পাম্পে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তর।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. তৌহিদুর রহমান (২৯)। তিনি নগরীর কাশিয়াডাঙ্গা থানার রায় পাড়া এলাকার মো. মোবারক হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত তৌহিদুর রহমান পুলিশের ভুয়া পরিচয় ধারণ করে গুল গফুর পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল সংগ্রহ করতে আসেন। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় ঘটনাস্থলেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তর ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর ৯২ (১) ধারায় ওই যুবককে ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করেন। একইসঙ্গে জরিমানার অর্থ অনাদায়ে তাকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতারণা ও অনিয়ম রোধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST