নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-৫।
বুধবার ৩০ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে উপজেলার মুক্তারপুর পাইকিংপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, ওই এলাকায় একটি বিদেশি পিস্তল পড়ে থাকার খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে ঘটনাস্থল থেকে ৭ দশমিক ৬৫ এমএম একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়।
উদ্ধার করা অস্ত্রগুলো পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এসআরবি।