নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মহিনুল হাসান।
এসময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মো. ইয়ামিন হোসেন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতোয়ার হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস, রাজশাহী জেলা ক্যাবের সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা মামুন, জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সদস্য ও সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, প্রাণ এগ্ৰো বিজনেস লিমিটেডের সদস্য আজিজুল ইসলাম সহ জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সদস্যবৃন্দ।