প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৩, ২০২৬, ৩:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৩, ৫:২৮ পি.এম
রাজধানীতে সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর বিজয়নগরে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক পুলিশ সদস্য মারা গেছেন। তবে, এখনও তার নাম পরিচয় জানা যায়নি। সংঘর্ষে এখন পর্যন্ত পুলিশের ৪১ সদস্য আহত হয়েছেন।
ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার কে এন রায় নিয়তি বিকেলে ৪ টা ৩৬ মিনিটে এ তথ্য নিশ্চিত করেছেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
dbcjournal24.com