নিজস্ব প্রতিবেদক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সবাই সারাজীবন এমপি-মন্ত্রী থাকে না। যদি কখনও মন্ত্রিত্ব না থাকে, সংসদ সদস্য না থাকি, তখন অবসরে ফ্রিল্যান্সার হবো।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) শেরপুরের নালিতাবাড়ীর কাকরকান্দি এলাকার ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ফ্রিল্যান্সার তৃষ্ণা দিও’র সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা ও করোনা প্রতিরোধে সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ পঞ্চম সফল রাষ্ট্র। ১৩ বছর আগের বাংলাদেশ ছিল অন্ধকার, পিছিয়ে পড়া ও দরিদ্র বাংলাদেশ।
তিনি আরও বলেন, এই বাংলাদেশ এখন শিক্ষার আলোয় আলোকিত, বিদ্যুতের আলোয় আলোকিত, প্রযুক্তিতে উন্নত। এক্ষেত্রে আমরা অনেক ধাপ আমরা এগিয়ে এসেছি। যদি ২০৪১ সাল নাগাদ প্রধানমন্ত্রীর ভিশন আমরা বাস্তবায়ন চলমান রাখতে পারি, তাহলে বাংলাদেশ হবে উন্নত দেশ।