
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ও আহত হয়েছে ৫ জন। মঙ্গলবার (৮ এপ্রিল) উপজেলার মৌগাছি বাজারে ও মেডিকেলের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে দূর্ঘটনা তাদের মৃত্যু হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী টু নঁওগা আঞ্চলিক মহাসড়কে মোহনপুর মেডিক্যাল গেটে থেকে ১০০ গজ উত্তরে টিএমএসএস (এনজিও) অফিসের পার্শ্বে খড় নিয়ে ভুটভুটি গাড়ি রাজশাহীর অভিমূখে যাচ্ছিলো ও যাত্রীবাহী সিএনজি নওগাঁর দিকে কেশরহাট যাওয়ার পথে তাদের মুখোমুখি সংর্ঘষের ঘটনায় যাত্রীদের মধ্য থেকে এক জনের মৃত্যু হয়। এসময় অন্য যাত্রীরাও গুরুত্ব আহত হয়েছে। অপরদিকে মৌগাছি বাজার হতে ২০০ গজ উত্তরে ভ্যানগাড়ির সাথে বালিবাহী ট্রাক মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালকের মৃত্যু হয়।
মৃত ব্যাক্তিরা হলেন, সিএনজি যাত্রী বাগমারা উপজেলার সাঁইধাঁড়া গ্রামের এনায়েত এর ছেলে আব্দুস সামাদ(৬২), এবং ভ্যানচালক টেমা গ্রামের মাইনুল ইসলাম এর ছেলে লিটন(৩০)।
এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুটভুটি গাড়ি জব্দ করে। এ ঘটনায় আমরা আইনগত সকল পদক্ষেপ গ্রহণ করবো।