পোনা অবমুক্ত, আলোচনা সভা ও মৎস্যচাষিদের পুরস্কার বিতরণ।
নিজস্ব প্রতিবেদক: ‘রূপালি মৎস্য, স্বনির্ভর দেশ-সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে রাজশাহীর মোহনপুরে বর্ণাঢ্য সড়ক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
র্যালি শেষে উপজেলা পরিষদের একটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা ও মৎস্যচাষিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মৎস্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় মাছের সংরক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
এ সময় মৎস্য খাতের উন্নয়নে চাষিদের আরও আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।