1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
মান্দায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগ: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দৈনিক জনকণ্ঠ পত্রিকার কার্যক্রম বন্ধ ঘোষণা বাঘায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে নারিসহ ২জন আহত নওগাঁয় অবৈধভাবে মজুদকৃত পেট্রোল-অকটেন জব্দ মান্দায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগ: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা বাঘায় ছাত্রদল নেতা শামীম সরকারে মানবিক উদ্যোগগুলো স্থানীয় পর্যায়ে প্রশংসিত হচ্ছে রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি: শিশু বিভাগের প্রধান রাজশাহীসহ পাঁচ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা মোহনপুর মৌপাড়া উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালন না করায় উত্তেজনা, প্রতিষ্ঠান তালাবদ্ধ পাম্প থেকে পেট্রোল চোরাচালানি হয়ে যাচ্ছে : বিদ্যুৎমন্ত্রী শহীদ জিয়ার নাম না বলায় বিএনপির স্বাধীনতার অনুষ্ঠান বর্জন, ইউএনও বদলি

মান্দায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগ: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

  • আপডেট করা হয়েছে সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এক মাংস বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার প্রসাদপুর বাজারে এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রসাদপুর বাজারে মরা গরুর মাংস বিক্রি হচ্ছে— এমন সংবাদের ভিত্তিতে বাজারে অভিযান চালানো হয়। তবে প্রাথমিক তদন্তে মরা গরুর মাংস বিক্রির সুনির্দিষ্ট কোনো প্রমাণ মেলেনি। কিন্তু পশু জবাইয়ের আগে সরকারি ভেটেরিনারি কর্মকর্তার কাছ থেকে প্রয়োজনীয় পরীক্ষা ও স্বাস্থ্যগত প্রত্যয়ন না নেওয়ায় সংশ্লিষ্ট কসাইকে শাস্তির আওতায় আনা হয়।

এ সময় ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’ লঙ্ঘনের দায়ে ওই মাংস বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করে দেয় আদালত।

অভিযানকালে উপজেলা ভেটেরিনারি সার্জন ও ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানভীর হাসানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ জানান, জনস্বার্থে এবং মাংসের মান নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের তদারকি ও বাজার অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST