1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
মানবতাবিরোধী অপরাধ: জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

মানবতাবিরোধী অপরাধ: জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

  • আপডেট করা হয়েছে বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে দেশব্যাপী ইন্টারনেট সেবা বন্ধ করে হত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে দায়ের করা মামলার প্রথম সাক্ষ্যগ্রহণ আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে এই বিশেষ মামলায় সাক্ষ্য দেবেন সাক্ষীরা। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১০ জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে ১০ জন বর্তমানে কারাগারে থাকলেও বাকি ৭ জন এখনো পলাতক রয়েছেন।
একই দিনে ট্রাইব্যুনালে অন্য একটি চাঞ্চল্যকর বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। র‍্যাবের টিএফআই সেলে টানা ৮ বছর গুম ও অমানবিক নির্যাতনের শিকার সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আরমান বিন কাশেমকে আজ আসামিপক্ষের আইনজীবীরা জেরা করবেন। ইতোপূর্বে তার ওপর চালানো ভয়াবহ নির্যাতনের বর্ণনা ট্রাইব্যুনালে সাক্ষ্য হিসেবে প্রদান করেছিলেন।
জুলাই বিপ্লব চলাকালে ছাত্র-জনতার আন্দোলন দমনে তৎকালীন সরকার কয়েক দফায় সারা দেশে ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ করে দেয়। অভিযোগ রয়েছে, ইন্টারনেট শাটডাউনের মাধ্যমে তথ্যপ্রবাহ বাধাগ্রস্ত করে সারা দেশে ব্যাপক হত্যাযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আড়াল করার চেষ্টা করা হয়েছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই অপরাধকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করে ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST