
নিজস্ব প্রতিবেদক : নওগাঁর মহাদেবপুরে সড়কের পাশে দাঁড়ানো বাসে ধাক্কা দিয়ে মোটরসাইকেল আরোহী তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় মহাদেবপুর-পত্নীতলা সড়কের পার্বতীপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সুনিবিড় আশরাফ (১৭), আরিয়ান হৃদয় (১৭) ও সাদমান সাকিব (১৬)। তারা নজিপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে দাঁড়ানো বাসের পেছনে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই সুনিবিড় মারা যান। পরে রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় অপর দুজনেরও মৃত্যু হয়।
মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা জানান, ঘটনাস্থল পত্নীতলা থানার সীমানার মধ্যে পড়েছে এবং পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়।